ছবিঃ সিএনআই
বিনোদন ডেস্কঃ প্রায় বছরখানেক বিরতির পর শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়িকা তানিন সুবহা। বৃহস্পতিবার, ৭ মার্চ উত্তরায় করেছেন দীর্ঘ ধারাবাহিকের শুটিং। আকাশ রঞ্জন পরিচালিত ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ শীর্ষক ধারাবাহিকে যুক্ত হয়েছেন তানিন। তানিন এ প্রতিবেদককে বলেন, অনেকদিন বাদে শুটিংয়ে ফিরে বেশ ভালো লাগছে। খুব সহজে সবাই আপন করে নিয়েছে। শুভাকাঙ্ক্ষীরাও চায় যাতে নিয়মিত কাজ করি।
তাই নতুন কাজ শুরু করতে পেরে তৃপ্তি পাচ্ছি। জানা যায়, ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ ধারাবাহিকে তানিন বাদে আরও অভিনয় করেছেন শাকিলা পারভীন, চিত্রলেখা গুহ, রিনা খান প্রমুখ। ধারাবাহিকের গল্প লিখেছেন টিপু আলম মিলন। তানিন জানিয়েছেন, চলতি মাসে আরও কয়েকটি নাটকের শুটিং করবেন তিনি। প্রসঙ্গত, তানিন সুবহা অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে রয়েছে ‘মাটির পরী’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘ভালো থেকো’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’। মুক্তির অপেক্ষায় আছে তার ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’ ছবিগুলো।
বিনোদন ডেস্ক : ৪২ বছরে পৌঁছেও সৌন্দর্য এতটুকু কমেনি বলিউড অভ...
বিনোদন ডেস্ক : দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ রাফিয়াত রশিদ ...
বিনোদন ডেস্ক : বলিউড চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠা করার আগ...
বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে বক্স অফিসে ২৫০ কোটি রুপি আয়ের মাইল...
বিনোদন ডেস্ক : বাংলা নাটকের নিয়মিত মুখ জান্নাতুল সুমাইয়া হিম...

মন্তব্য (০)