• লিড নিউজ
  • অর্থনীতি

দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: দেশের বাজারে সোনার দাম অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এক লাফে ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৭ টাকা। সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরি কিনতে দাম পড়বে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা। 

বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে। বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকর হবে।

বাজুসের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে এক লাখ ১২ হাজার ৯০৮ টাকা করা হয়েছে।

২১ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৭ হাজার ৭৭৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ৯২ হাজার ৩৭৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা কিনতে লাগবে ৭৬ হাজার ৯৮৩ টাকা।

মন্তব্য (০)





image

‎সব সবজির দামই চড়া, কমেনি ডিমের মূল্য

১

‎নিউজ ডেস্কঃ ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজারজুড়েই সবজি...

image

দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা

২

নিউজ ডেস্ক : কোর ব্যাংকিং সিস্টেমের সফটওয়্যার ও ডেটাবেজ হালন...

image

আইএমএফ’র সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা ফলপ্রসূ: অর্থ...

৩

নিউজ ডেস্কঃ আইএমএফ’র সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে ফলপ্র...

image

‎বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ আইএমএফের

৪

নিউজ ডেস্কঃ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশকে কঠোর মুদ্রানীত...

image

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বি...

৫

নিউজ ডেস্কঃ চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত স...

  • company_logo