• জাতীয়

উইমেন স্পীকার্স সামিটে যোগদানের জন্য স্পীকারের ঢাকা ত্যাগ 

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ ফ্রান্সের প্যারিসে ন্যাশনাল অ্যাসেম্বলি কর্তৃক আগামী ৬-৭ মার্চ ২০২৪ তারিখে আয়োজিত “উইমেন স্পীকার্স সামিট' শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য  বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ০৬ মার্চ (বুধবার) রাত ১.০০ ঘটিকায় ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। 

উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও সার্জেন্ট এ্যাট আর্মস সাব্বির আহমেদ খান ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। স্পীকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে স্পীকারের সফরসঙ্গী হয়েছেন। 

উল্লেখ্য, ফ্রান্স সফর শেষে স্পীকার ও তাঁর সফরসঙ্গীগণ আগামী ১০-১২ মার্চ ২০২৪ তারিখে যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 'কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন'- শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন। 

ভ্রমণ শেষে স্পীকার আগামী ১৫ মার্চ ২০২৪ তারিখে দেশে ফিরবেন।

মন্তব্য (০)





image

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

১

নিউজ ডেস্ক : দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপ...

image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দি...

২

‎নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিজের ব্য...

image

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রতিমন্ত...

৩

নিজস্ব প্রতিবেদকঃ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষার মানের দিকে নজ...

image

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: ডেপুটি স্প...

৪

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কা...

image

‎ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য...

৫

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পা...

  • company_logo