ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে জমজম স্পিনিং মিলস কারখানার এ বিক্ষোভ ও অবরোধ করেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় জমজম স্পিনিং মিলস কারখানার শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন। তাদের দাবি সরকারের নির্ধারিত বেতন ভাতা পরিশোধ করতে হবে। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে পরিস্থিতি এবং যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিক বিক্ষোভের কারণে প্রায় আধা ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
নিউজ ডেস্ক : দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপ...
নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিজের ব্য...
নিজস্ব প্রতিবেদকঃ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষার মানের দিকে নজ...
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কা...
নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পা...

মন্তব্য (০)