• বিশেষ প্রতিবেদন

ধানের ক্ষেতে কৃষকের ভালবাসা!

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে উপজেলার বরমী ইউনিয়নের বেকাসাহারা গ্রামের কৃষক এনামুল হক তার ধানের ক্ষেত্রে শস্যচিত্রে নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন ভালবাসার চিহ্ন হৃৎপিণ্ড। সবুজ আর বেগুনি ধান রোপণ করে জমিতে এমন চমৎকার নকশা ফুটিয়ে তুলেছেন কৃষক এনামুল। তবে পথের ধারে মোনমুগ্ধকর এই অসাধারণ দৃশ্য বিমোহীত করছে পথিচারীদের। শুধু আশপাশের এলাকা নয়, দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ছুটে আসছেন কৃষক এনামুলের শস্যচিত্র দেখতে।

সরেজমিনে দেখা যায়, শ্রীপুর উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের পাশে পুরো কৃষি মাঠ বোরোধানে ভরে গেছে। আশপাশের এলাকায় সবুজের সমারোহ। সেই মাঠে আছে কৃষক এনামুলের ধানক্ষেত। ক্ষেতের মাঝখানে সবুজ আর বেগুনি ধান রোপণ করে নিপুণ কৌশলে ফুটিয়ে তুলেছেন মানুষের হৃৎপিণ্ডের প্রতিকৃতি। তবে মজার বিষয় হচ্ছে শস্যচিত্রটি অনেক দূর থেকেই পথচারী যে কারও নজরে পড়ছে। সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের যাত্রীরা গাড়ী থেকে নেমে ধানক্ষেতের কাছে গিয়ে স্মার্ট ফোনে এই ‘হৃৎপিণ্ড’প্রতিকৃতির ছবি তুলছেন। আশ্চর্য এই শস্যচিত্র কৌতূহলের সৃষ্টি করেছে আশপাশের সবার মধ্যে। এমনকি এই শস্যচিত্র দেখতে দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ ছুটে আসছেন। বিশেষ করে তরুণ-তরুণীরা ক্ষেতের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন।

কৃষক এনামুল হক বলেন, দুই বছর আগে আমি শস্যচিত্রে মা লিখেছিলাম। এর পরের বছর বাংলাদেশের মানচিত্র ফুটিয়ে তুলি। সেগুলো নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছিল। এবার শস্যচিত্রে ফুটিয়ে তুলেছি মানুষের হৃৎপিণ্ড, যা অনেক বেশি আলোড়ন সৃষ্টি করবে বলে আমি মনে করি। বিশেষ করে তরুণ-তরুণীরা এসে ছবি তুলছেন।

তিনি আরও জানান, স্থানীয় কৃষি অফিস থেকে বেগুনি ও ব্ল্যাক রাইস জাতের ধানবীজ সংগ্রহ করে বীজতলায় তৈরি করেন। এরপর ধানের চারা রোপণ করে এই শস্যচিত্র তৈরি করি।

স্থানীয় সারফুল ইসলাম বলেন, কৃষক এনামুল প্রতিবছর ভিন্ন ধরনের কিছু একটা করেন। ধানক্ষেতে মা, বাংলাদেশের মানচিত্র এসব ফুটিয়ে তুলেছেন আগেও। এ বছর শস্যচিত্রে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন মানুষের হৃৎপিণ্ড। অনেক মানুষ দেখতে আসছেন। ছবি তুলছেন।

পথচারী শাহজালাল বলেন, রাস্তা দিয়ে যাচ্ছি। চোখে পড়ল এই চিত্র। মোটরসাইকেল থামিয়ে ছবি ওঠালাম। দেখতে খুবই চমৎকার। প্রশংসা না করে পারছি না।

সাবিনা আক্তার নামে অপর এক পথচারী বলেন, এই রাস্তা ধরে যাচ্ছিলাম। হঠাৎ চোখের সামনে পড়ল এটি। মোটরসাইকেল থামিয়ে স্বামীর সঙ্গে ছবি ওঠালাম। দেখতে খুবই সুন্দর। যে কারও ভালো লাগবে।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন, কৃষক এনামুল হক প্রতিবছর ভিন্ন ধরনের কিছু করেন। এ বছর তিনি ফসলের মাঠে শস্যচিত্রে মানুষের হৃৎপিণ্ড ফুটিয়ে তুলেছেন। দেখতে খুবই সুন্দর হয়েছে।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo