• বিশেষ প্রতিবেদন

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ হিমু নামের এক শিক্ষার্থীর 

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলায় বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে হুমায়রা ইয়াসমিন হিমু নামে এক পরীক্ষার্থী। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কান্নাজড়িত হৃদয়ে বাবার লাশ বাড়িতে রেখে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি। জানা যায়,পরীক্ষার্থী হিমুর বাবা আব্দুল হাকিম (৪৮) উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ পত্নীপাড়ার বাসিন্দা। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, হিমুর বাবা আব্দুল হাকিম রাজনীতিতে তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও আওয়ামীলীগের কার্যকরী সদস্য ছিলেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে আব্দুল হাকিম তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে ভ্যান শ্রমিক সমিতির একটি অনুষ্ঠানে অতিথি হয়ে বক্তব্য রাখছিলেন। মঞ্চ থেকে বক্তব্য দিয়ে বের হয়ে একটি হোটেলে চা খাওয়ার কিছুক্ষণ পর গল্পের মাঝে হৃদরোগে আক্রান্ত হন। সহকর্মীদের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি। এদিকে নিয়তি মেনে নিয়ে বাবার লাশ বাড়িতে রেখে বুধবার সকালে হিমুকে যেতে হয় পরীক্ষা কেন্দ্রে।

দহিমুর দুই বান্ধবী হাবিবা আক্তার রুম্পা ও হাবিবা আক্তার বলেন, বাবার মৃত্যুতে হিমু মানসিকভাবে ভেঙে পড়েছে। পরীক্ষা দিতে চাইছিল না। কিন্তু পরীক্ষা না দিলে ফল অকৃতকার্য হবে। তাই বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে নিয়ে আসা হয় তাকে। তবে দেখেছি, পরীক্ষার হলে কান্নায় ভেঙ্গে পড়ে হিমু। তার পরেও সে পরীক্ষা দিয়েছে।

তেঁতুলিয়া উপজেলা শিক্ষা অফিসার শওকত আলী বলেন, এসএসসি পরীক্ষার্থী হুমায়রা ইয়াসমিন হিমুর বাবার মৃত্যুর বিষয়টি আমরা পরীক্ষা কেন্দ্রে আসার পর জানতে পেরেছি। পরীক্ষা দেয়ার সময় কান্নায় ভেঙ্গে পড়ে। কোনভাবে পরীক্ষা শেষ করে সে চলে যায়। আমরা চেয়েছিলাম, সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিক। কিন্তু তাকে শোকাহত হতে দেখেছি। তবে পরীক্ষায় অংশগ্রহণ করলেও দ্রুত পরীক্ষা শেষ করে বাড়ি ফিরে পরীক্ষার্থী হিমু।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo