• লিড নিউজ
  • শিশু সংবাদ

নড়াইলের  সৎ মায়ের বিরুদ্ধে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ 

  • Lead News
  • শিশু সংবাদ

ফাইল ছবি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় সৎ মায়ের বিরুদ্ধে মেয়ে নুসরাত জাহান (৩) নামে এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ৩টার দিকে উপজেলার কাশিপুর ইউনিউনের গীলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত নুসরাত জাহান লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিউনের গীলাতলা গ্রামের মো.সজিব কাজীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার গীলাতলা গ্রামের শিশু নুসরাতের বাড়িতে প্রতিদিনের ন্যায় তাকে গোসল করানোর জন্য খুঁজছিলো তার দাদি পান্না বেগম। পরে তাকে না পেয়ে নুসরাত এর সৎ মা জোবাইদাকে জিজ্ঞেস করলে সে জানায় নুসরাত ঘরে ঘুমিয়ে আছে। পরে তিনি ঘরে গিয়ে নুসরাতকে ডাকাডাকি করলে কোন সাড়া পাননি। এরপর তিনি নুসরাতকে ঘরে ঘাটের উপর শুয়ে থাকতে দেখতে পেয়ে ডাকাডাকি করেন কিন্তু তার ডাকে সে সাড়া দেয়নি। এসময় তার পরিবারের অন্যান্য সদস্যরা এসে নুসরাতকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মৃত নুসরাতের ফুফু লাবনি আক্তার অভিযোগ করে বলেন, আমার ভাই সজিবের দ্বিতীয় পক্ষের স্ত্রী জোবাইদা আমার ভাতিজিকে দেখতে পারতো না। আমার ভাতিজি নুসরাতকে জোবাইদা গলা টিপে মেরে ফেলেছে। আমি এ ঘটনার সুষ্টু বিচার চাই।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় তার পিতা সজীব কাজী ও তার সৎ মা জোবাইদাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo