• উদ্যোক্তা খবর

মিরসরাইয়ে স্মার্ট স্কিলস সেন্টারের শুভ উদ্বোধন

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ  চট্টগ্রামের মিরসরাইয়ে মিরসরাই স্মার্ট স্কিলস সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় আবুতোরাব বাজারে কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত এই কম্পিউটার ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এই সময় সেন্টার পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

আইসিটি ডিভিশন এর এটুআই এর পরিকল্পনা ও বাস্তবায়ন এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় স্মার্ট সিটিজেন তৈরির লক্ষ্যে সারা দেশে ডিজিটাল সেন্টার ভিত্তিক স্মার্ট স্কিল সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এই সেন্টার গুলোর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের যুবক, যুবতি সহ সকলে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে পারবে।

সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, দক্ষ জনশক্তি তৈরিতে এই সব স্মার্ট স্কিলস সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি স্মার্ট স্কিল সেন্টার পরিচালনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা করার আশ্বাস প্রদান করেন।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo