ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভের বাসভবনে এ বৈঠক হয়।
বৈঠকে অংশ নেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, সাংবাদিক জিল্লুর রহমান, অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. আমেনা মহসিন, মানবাধিকারকর্মী শিরিন হক প্রমুখ।
বৈঠকের বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় জানায়, সুশীল সমাজ একটি সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে সুশীল সমাজের সাহসী মতামত জেনে ও প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিদের সঙ্গে দেখা করে আমরা খুবই আনন্দিত। আমরা গণতন্ত্র এবং মানবাধিকার ইস্যুতে তৎপর থাকব। আমরা বাংলাদেশ সরকারকেও তা করার আহ্বান জানাই।
বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লাউবেখার। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ও ইউএসএআইডির সহকারী প্রশাসক মাইকেল শিফার।
উল্লেখ্য, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় আসেন উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল।
নিজস্ব প্রতিবেদক : নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার ম...
নিউজ ডেস্ক : বাংলাদেশে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভা...
নিউজ ডেস্ক : তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌ...
নিউজ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দীর...

মন্তব্য (০)