• লিড নিউজ
  • উদ্যোক্তা খবর

বগুড়ায় জনসম্পৃক্তকরণ এবং সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

  • Lead News
  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ ইউনিসেফের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সোশ্যাল ইনোভেশন এন্ড সাসটেইনেবিলিটি (সিএসআইএস) এর উদ্যোগে  দুই দিনব্যাপি ‘জনসম্পৃক্তকরণ এবং সামাজিক ও আচরণ পরিবর্তন' বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বগুড়ার মম ইন রিসোর্টে কর্মশালার উদ্বোধন করেছিলেন ইউনিসেফের রংপুর ও রাজশাহী অফিসের প্রধান এ.এইচ. তৌফিক আহমেদ যা শনিবার সমাপ্ত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএসআইএস এর পরিচালক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে স্বাগত বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, আজকের সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক কর্মশালার উদ্দেশ্য হলো যোগাযোগ কীভাবে সামাজিক সমস্যা, নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে জনসম্পৃক্তকরণ এবং সামাজিক আচরণ পরিবর্তন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করতে পারে সে বিষয়গুলো সম্পর্কে ধারণা পাওয়া। 

এছাড়া সমাজ ও আচরণ পরিবর্তনে তরুণ এবং জনগণের অংশহণ জোরদার করা ও ক্ষমতায়িত করার জন্য ইউনিসেফের উদ্যোগকে সাধুবাদ জানান অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইউনিসেফের এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউনিসেফের রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান এ.এইচ. তৌফিক আহমেদ সামাজিক ও আচরণগত পরিবর্তনে যোগাযোগ বিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করেন। এছাড়া ট্রেডিশনাল মিডিয়া থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের শক্তিশালী উপস্থিতি, যোগাযোগ মাধ্যমের চ্যালেঞ্জ, আচরণ পরিবর্তনের সুযোগ বৃদ্ধি সম্পর্কেও কথা বলেন তিনি। তিনি আরো বলেন, সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় যোগাযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রশিক্ষণ থেকে প্রাপ্ত শিক্ষা, স্থানীয় পরিবেশ এবং  প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে শিশুদের জন্য যোগাযোগ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

কর্মশালায় অন্যান্যের মধ্যে ইউনিসেফের রাজশাহী ও রংপুর অফিসের সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ কর্মকর্তা মনজুর আহমেদ, সিএসআইএস এর গভর্নিং কাউন্সিলের সদস্য অধ্যাপক মো.  গোলাম রব্বানী, অধ্যাপক ড. নাজিয়াত হোসেন চোধুরী, অধ্যাপক ড. একেএম মাহমুদুল হক, অধ্যাপক ড. এ.বি.এম সাইফুল ইসলাম, ইন্ডেপেডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলের প্রধান হাসিবুর রহমান বিলু প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় রাজশাহী ও রংপুর বিভাগের স্থানীয় সরকার প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা তথ্য কর্মকর্তা, সিটি কর্পোরেশন, আঞ্চলিক  বেতার কেন্দ্র, বেসরকারি সংস্থা এবং তরুণ প্রতিনিধিসহ মোট ২১ জন অংশগ্রহণ করছেন। 

কর্মশালার প্রথম দিন সামাজিক এবং আচরণ পরিবর্তনে কমিউনিটি সম্পৃক্তকরণ, কমিউনিটির বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ, জনসম্পৃক্তকরণ এবং জনসম্পৃক্তকরণের গুণগত মানদণ্ড, ক্ষমতায়ন এবং মালিকানাবোধ ও অন্তর্ভুক্তিকরণ, দ্বিমুখী যোগাযোগ ও উপযোগী করা এবং স্থানীয়করণ, স্থানীয় সক্ষমতাকে কীভাবে কাজে লাগানো যায় সে সম্পর্কে ধারণা লাভ করবেন অংশগ্রহণকারীরা।

২য় দিন, কর্মসূচী বাস্তবায়নে সহায়ক মানদন্ড, সমন্বয় ও একীভূতকরণের মানদণ্ড, সম্পদ সংগ্রহের সহায়ক মানদণ্ড, জনসম্পৃক্তকরণের সূচক, জনসম্পৃক্তকরণে ফ্যাসিলিটেশন দক্ষতা সম্পর্কে অংশগ্রহণমূলক কাজের মাধ্যমে ধারণা লাভ করবেন তারা। 

প্রশিক্ষণে রিসোর্স পার্সনের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এর সিনিয়র ডেপুটি ডিরেক্টর (ট্রেনিং) বাদল কৃষ্ণ হালদার ও সিনিয়র প্রোগ্রাম অফিসার (ক্যাপাসিটি বিল্ডিং) ড. ইসরাত জাহান।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo