• লিড নিউজ
  • জাতীয়

গাজীপুর সিটি করপোরেশনের গাড়িচাপায় পোশাক শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করছেন কারখানার শ্রমিকরা। এ সময় উত্তেজিত জনতা ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।

শনিবার সকাল পৌনে ৮টার মহাসড়ক পার হওয়ার এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিকের নাম মুনিরা (৩০)। তিনি স্থানীয় একটি কারখানার নারী পোশাক শ্রমিক ছিলেন।

খবর পেয়ে বিভিন্ন কারখানার শ্রমিকেরা বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় উত্তেজিত জনতা ইট-পাটকেল ছুড়ে অন্তত ১৫-১৬টি যানবাহনের কাচ ভাঙচুর করেন। ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে থানা-পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। নিহত নারী শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুরের গাছা থানার ওসি শাহ আলম এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

১

নিউজ ডেস্ক : দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপ...

image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দি...

২

‎নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিজের ব্য...

image

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রতিমন্ত...

৩

নিজস্ব প্রতিবেদকঃ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষার মানের দিকে নজ...

image

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: ডেপুটি স্প...

৪

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কা...

image

‎ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য...

৫

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পা...

  • company_logo