ছবিঃ সংগৃহীত
অনলাইন ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ছাত্র ও ছাত্রীদের পৃথক মেধাতালিকা প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ছয় শিফটে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত চলে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটে ছাত্রদের আসন ২২৩টি এবং সমসংখ্যক ছাত্রীদের আসনের বিপরীতে মোট ৩৩ হাজার ৭০৫ ছাত্র এবং ১৬ হাজার ৭১১ ছাত্রী আবেদন করেন। ভর্তি পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ju-admission.org পাওয়া যাবে। গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ‘এ’ ইউনিটভুক্ত।
নিউজ ডেস্কঃ দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও ...
নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধ...
নিউজ ডেস্কঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক...
রংপুর ব্যুরো : উচ্চশিক্ষা,গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযো...

মন্তব্য (০)