• কূটনৈতিক সংবাদ

গাজায় ইসরাইলি যুদ্ধ বন্ধে মার্কিন ভেটো শতাব্দীর সেরা কূটনীতিক বিপর্যয়

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, গাজায় ইসরাইলি যুদ্ধ বন্ধে মার্কিন ভেটো শতাব্দীর সেরা কূটনীতিক বিপর্যয়। 

বুধবার এক্সে (আগের নাম টুইটার) এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।  ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন সরকার কর্তৃক গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য খসড়া প্রস্তাবের ভেটোর পুনরাবৃত্তিকে শতাব্দীর সেরা কূটনৈতিক বিপর্যয় বলা উচিত।

তিনি বলেন, বারবার ভেটো প্রয়োগ করায় স্পষ্টতই গাজায় নকল ইসরাইলি সরকার কর্তৃক পরিচালিত গণহত্যা এবং পশ্চিমতীরে যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক দায় হোয়াইট হাউসের। বিশ্বকে অবশ্যই যুক্তরাষ্ট্রকে জবাবদিহি করতে হবে।

গাজায় ইসরাইলের যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) একটি খসড়া প্রস্তাবে মঙ্গলবার যুক্তরাষ্ট্র আবারও ভেটো দেয়।

গাজায় যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে এটি তৃতীয় মার্কিন ভেটো। অবরুদ্ধ গাজা থেকে সব ইসরাইলি বন্দির মুক্তির সঙ্গে সাময়িক যুদ্ধবিরতিকে যুক্ত করে ওয়াশিংটন একটি প্রস্তাব প্রচার করার একদিন পর যুক্তরাষ্ট্র এ ভেটো দিল।

মন্তব্য (০)





image

আইওএম বাংলাদেশের নতুন মিশন প্রধানের সঙ্গে কানাডার হাইকমিশ...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশ...

image

বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেব...

নিউজ ডেস্ক : পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে আঞ...

image

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ...

image

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাং...

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বি...

  • company_logo