ছবিঃ সংগৃহীত
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সদরে রাকিবুল ইসলাম রকি( ৩৮) নামে এক সাংবাদিকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি)সন্ধ্যায় সদরের চাঁদের হাটের অংকুর হিমাগারের সামনে এ দূর্ঘটনা ঘটে। তিনি দৈনিক আলোকিত নিউজ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
নিহত রকি নীলফামারীর কিশোরগঞ্জের চাদখানা ইউনিয়নের কেল্লবাড়ি এলাকার ওসমান গনির ছেলে।প্রদক্ষদর্শী সুত্রে জানা যায়, তিনি মোটরসাইকেল যোগে নীলফামারীর দিকে যাচ্ছিলেন। এসময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রেস ক্লাব রাণীনগরের আহ্বায়ক কমিটি ...
নিউজ ডেস্কঃ কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার ...
নিউজ ডেস্কঃ সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যম...
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভ...

মন্তব্য (০)