• বিশেষ প্রতিবেদন

ফরিদপুরে বাইসাইকেলে আসা ১০ ভারতীয় ঢাকা যাচ্ছেন

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে ভারত থেকে বাইসাইকেলে আসা ১০ ভারতীয় নাগরিক ফরিদপুরে এসে পৌঁছেছে। গত রবিবার বিকেলের দিকে ফরিদপুরে এসে পৌঁছে দলটি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তারা। এর আগে, গত বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে তারা। 

\"\"

জানা গেছে, দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করে পর্যটক দলটি পদ্মা সেতু পার হয়ে ঢাকায় পৌঁছাবেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে তারা আবার ভারতে ফিরে যাবেন।

পর্যটক দলের  সদস্যরা হলেন- স্বরজিৎ রায়, সুখেন্দু ব্যানার্জি, বুদ্ধদেব দাস, আশিস দত্ত, দেবব্রত মন্ডল, তরুণ কয়াল, সুদীপ দাস, অনির্বাণ সাহা, সুজয় মণ্ডল ও বিশ্বজিৎ বারুই। জানা যায়,  ১০ সদস্যই ব্যবসায়ী ও চাকরিজীবী। 

\"\"

পর্যটক স্বরজিৎ রায় জানান, দীর্ঘপথ পরিক্রমায় বাংলাদেশের মানুষের সঙ্গে আন্তরিকভাবে মেশার সুযোগ পেয়ে অত্যন্ত  খুশি আমরা। যাত্রাপথে সবাই আতিথেয়তা দিয়ে আমাদের বরণ করে নিয়েছে। বাংলা ভাষার  প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং দুই বাংলার বাঙ্গালী মানুষদেরর মধ্যে মেলবন্ধনের কারণেই এ সাইকেল ভ্রমণে আসা।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo