• বিশেষ প্রতিবেদন

পাবনায় লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার আতাইকুলায় পূর্ব শত্রুতার জের ধরে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা এক কৃষকের এক বিঘা জমির লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। শনিবার (১৭ ফেব্রুয়ারী) দিবাগত রাতে আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া রেলওয়ে স্টেশন এলাকার কৃষক রাশেদ খানের জমিতে এ ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সংসারে স্বচ্ছলতা আনতে রেলওয়ের পতিত জমিতে অনেক স্বপ্ন নিয়ে কয়েকমাস আগে প্রায় ১ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে লাউয়ের চারা রোপণ করে কৃষক রাশেদ। অনেক পরিশ্রম করে গাছগুলোকে লাউ ধরার উপযোগী করে গড়ে তোলেন।

প্রতিদিনের ন্যায় রোববার সকালে লাউক্ষেতে লাউ সংগ্রহ করতে যান তিনি। পরবর্তীতে তিনি লাউ ক্ষেতে প্রবেশ করে দেখেন সবগুলো লাউ গাছের গোড়া কাটা রয়েছে। এ সময় তিনি থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগী কৃষক রাশেদ খান জানান,  সকালে এসে দেখি আমার লাউয়ের ক্ষেতের সব গাছ কাটা।  আমি প্রথমে দেখেই হতবাক হই। আমার সকল স্বপ্ন ভেঙে গেছে। পুরো নিশ্ব হয়ে গেলাম। যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন তিনি। তিনি আরও বলেন, প্রতিদিন ক্ষেত থেকে ৩০/৪০টি লাউ সংগ্রহ করে বাজারে বিক্রি করতাম।

এখনো শত শত লাউ গাছে ধরে আছে। কিন্তু সবগুলো লাউ গাছের পাতা এখন মাচার ওপর নুইয়ে পড়েছে। গাছের সাথে এভাবে কেউ শত্রুতা করতে পারে তা না দেখলে বিশ্বাস হবে না। থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে। এদিকে লাউ গাছের সাথে এমন শত্রুতায় হতবাক এলাকাবাসী। এমন ন্যক্কারজনক ঘটনা মেনে নিতে পারছেন না গ্রামের সাধারণ মানুষ।

সাধারণ মানুষের দাবি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এলাকার কৃষক ইকবাল হোসেন বলেন, রেলওয়ের পতিত জমিতে সে বিভিন্ন সবজি আবাদ করে আসছে। কয়েকমাস আগে জমিতে লাউয়ের চারা রোপণ করা হয়।এখন জমিতে শত শত লাউ ধরে আছে। এখানের সবজি এলাকার সাধারণ মানুষের চাহিদা মিটিয়ে থাকে।

এখন সব শেষ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি হওয়া দরকার। সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা বলেন, ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে থানা পুলিশকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo