ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে দুধকুমার নদে জেলের জালে ৩২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি ৪০ হাজার টাকায় কিনে নেন সদর উপজেলার মাছ ব্যবসায়ী অনন্ত বিশ্বাস। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মাছটি কেটে খুচরা বিক্রি করেন তিনি। মাছ ব্যবসায়ী অনন্ত বিশ্বাস বলেন।
আমি প্রায় দিনই জেলার যেকোন নদ নদীতে বড় মাছ ধরার খবর পেলে কিনে তা বাজারে বিক্রি করি। আজ বিকেলে ভুরুঙ্গামারী দুধকুমার নদে বড় বাঘাআইর মাছের খবর পেলে মাছটি ৪০ হাজার টাকা দিয়ে কিনে নেই। কেজি প্রতি ১৩০০ টাকা দরে বিক্রি করি। এতে কিছু লাভ হয়েছে। এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. মোক্তাদির খানের সাথে একাধিক বার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য এবার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...
নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...
নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

মন্তব্য (০)