• অর্থনীতি

রোজার আগেই ভারত থেকে আসবে দেড় লাখ টন পেঁয়াজ-চিনি

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্ক: রমজান মাসের আগেই ভারত থেকে দেড় লাখ টন পেঁয়াজ ও চিনি আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। রাজধানীর সচিবালয়ের রোববার দুপুরে নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ১৪ ফেব্রুয়ারি ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেদেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে অবস্থান করছেন। এ কারণে মিটিংয়ের তারিখ পিছিয়ে গেছে। তবে সেটি এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হচ্ছে। রোজার আগেই ভারত থেকে পরিশোধিত চিনি এক লাখ টন ও পেঁয়াজ ৫০ হাজার টন আনা হবে। 

পণ্য আনা নেওয়ায় প্রয়োজনে পরিবহণ ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় পরিবহণে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। বাসে যেমন ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়, তেমনি পণ্য পরিবহণের ক্ষেত্রেও প্রয়োজনে ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে। যাতে দ্রব্যমূল্য ঠিক থাকে।

রোজায় কোনো পণ্যের ঘাটতি হবে না জানিয়ে প্রতিমন্ত্রী ভোক্তাদের আশ্বস্ত করে বলেন, রমজান মাসে কোনো পণ্যেরই ঘাটতি হবে না। আগামী মঙ্গলবার তেল ও চিনির দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এ বিষয়ে কাজ করেছে।

মন্তব্য (০)





image

‎সব সবজির দামই চড়া, কমেনি ডিমের মূল্য

১

‎নিউজ ডেস্কঃ ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজারজুড়েই সবজি...

image

দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা

২

নিউজ ডেস্ক : কোর ব্যাংকিং সিস্টেমের সফটওয়্যার ও ডেটাবেজ হালন...

image

আইএমএফ’র সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা ফলপ্রসূ: অর্থ...

৩

নিউজ ডেস্কঃ আইএমএফ’র সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে ফলপ্র...

image

‎বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ আইএমএফের

৪

নিউজ ডেস্কঃ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশকে কঠোর মুদ্রানীত...

image

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বি...

৫

নিউজ ডেস্কঃ চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত স...

  • company_logo