• গণমাধ্যম

সাংবাদিকদের মান পরিবর্তন আনতে চান সভাপতি প্রার্থী: সিয়াম

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: আগামী ১৭ফেব্রুয়ারী নীলফামারী প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। প্রেসক্লাবের  ২১টি পদের বিপরিতে ইতোমধ্যে তিনজন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। আরও ১৪টি পদের বিপরিতে লড়ছেন ২৭জন প্রার্থী। সভাপতি পদে ২জন, সহ-সভাপতির চারটি পদের বিপরিতে ৫জন, সাধারণ সম্পাদক পদে ২জন, যুগ্ম সাধারণ সম্পাদকের ২টি পদের বিপরিতে ৩জন, অর্থ সম্পাদক পদে ২জন, দফতর সম্পাদক পদে ২জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২ এবং  ৭টি পদের বিপরিতে ১০জন প্রতিদ্বন্ধিতা করছেন। এরই মধ্যে  সভাপতি পদে  আলোড়ন সৃষ্টি করেছেন।

মাছরাঙ্গা টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি এবি এম মনজুরুল আলম সিয়াম। তার জন্ম নীলফামারী জেলা জলঢাকা উপজেলার খুটামারা এলাকায় । তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সন্তান। তার পিতা মো: আনছার আলী একজন শিক্ষক। দুই ভাই, তিন বোনের মধ্যে তিনি সবার বড়। তিনি ২০০৫ সালে একুশে টেলিভিশন মাধ্যমে  সাংবাদিকতা শুরু করে নীলফামারীতে প্রতিষ্ঠিত এক রাজাকারকে নিয়ে প্রতিবেদন তৈরী করে।

একুশে টেলিভিশনে প্রচার হলে রির্পোটটি নিয়ে পুরা বিশ্বে আলেচিত হয়। পরবর্তীতে নদী ও জল' 'তিস্তা বাঁচাও' খেলাঘর আসর সহ বিভিন্ন সংস্থার সম্মাননা স্মারক তার জীবনের প্রাপ্তির ঝুলিটিতে পড়ে।সভাপতি পদে প্রতিদ্বন্ধিতাকারী মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি মঞ্জুরুল আলম সিয়াম বলেন, নীলফামারীর সাংবাদিক অঙ্গণে অনেক অভাব রয়েছে।

প্রেসক্লাব ভবন থেকে শুরু করে সাংবাদিকদের কল্যাণে অনেক পরিবর্তন আসা দরকার। তিনি আরও বলেন, আমার প্যানেল জয়ী হলে আমুল পরিবর্তন ঘটানো হবে। সাংবাদিকদের কলম দিয়ে সকল অন্যায় এবং দুনীতি দুর করতে চান তিনি। সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করবো।

মন্তব্য (০)





image

সাংবাদিক উৎস হত্যা: ১১ বছর পর রায়, একজনের মৃত্যুদণ্ড দুজন...

রংপুর ব্যুরো : দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক ম...

image

চাটমোহর প্রেসক্লাবের সভাপতি টুকুন সাধারণ সম্পাদক কিংশুক ন...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঐতিহ্যবাহী চাটমোহর প্রেসক্লাবের দ্বি...

image

চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার ; ৮ পদে...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নি...

image

চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় পুড়ে অঙ্গার তারা

নিউজ ডেস্ক : কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দৈ...

image

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্...

নিউজ ডেস্কঃ স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ...

  • company_logo