• শিশু সংবাদ

ফরিদপুরে রাস্তার ডিভাইডারের উপর থেকে নবজাতকের লাশ উদ্ধার

  • শিশু সংবাদ

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তার ডিভাইডারের উপর থেকে নবজাতক বাচ্চার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ডিভাইডারের মাঝে কাপড়ে মোড়ানো মৃত নবজাতক কে উদ্ধার করা হয়। 

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, বিকেলের দিকে মানুষ রাস্তার পার হওয়ার সময় ডিভাইডারের মাঝে কাপড়ে মোড়ানো একটি বস্তু দেখতে পায়। কাপড়টি একটু সরানোর পর বাচ্চা মাথা ও পা দেখতে পেয়ে ট্রিপল নাইনে (৯৯৯)  পুলিশ কে খবর দেওয়া হয়। পরে কোতয়ালী থানার পুলিশ এসে বাচ্চার লাশটি নিয়ে যায়।

ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির হোসেন জানান, পুলিশ কন্ট্রল থেকে সংবাদ পেয়ে হাসপাতালের সামনের রাস্তায় ঘটনা স্থলে আসি। রাস্তার ডিভাইডারের উপর থেকে কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo