• বিনোদন

সরকারি পদ ছাড়লেন মিমি চক্রবর্তী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ভারতের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও টালিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী সরকারি পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন। লোকসভা ভোটের ঠিক আগে যাদবপুরের ‘জনপ্রতিনিধি’ রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনের পদ ছাড়লেন তিনি।  

জানা গেছে, নলমুড়ি গ্রামীণ হাসপাতাল ও জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির পদ ছাড়লেন মিমি। 

পদ ছাড়ার কারণ হিসেবে তিনি লিখেছেন- ২০১৯ থেকে ২৪ পর্যন্ত আমার সংসদ পদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আপনাদের যে সমর্থন আমি পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেয়ারপার্সন হিসাবে চিকিৎসক, নার্স এবং সর্বোপরি রোগীদের কল্যাণার্থে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি।

কেন এই সরকারি পদ থেকে সরে দাঁড়ালেন মিমি, তা স্পষ্ট নয়। সন্দেশখালিতে যখন উত্তপ্ত রাজ্য, তার মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন তিনি। নলমুড়ি আর জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনে ছিলেন সাংসদ-নায়িকা মিমি। ইতোমধ্য়েই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তারকা মিমি।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo