• শিশু সংবাদ

কুষ্টিয়ায় হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক শিশু উদ্ধার, ২ নারী আটক

  • শিশু সংবাদ

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি হাসপাতাল থেকে চুরি হওয়ার ৪ দিন পর নবজাতক শিশু আরিয়ানকে উদ্ধার করেছে র‌্যাব। এঘটনায় চোর চক্রের ২ নারী সদস্যকেও গ্রেফতার করেছে তারা। বিক্রির উদ্দেশ্যে তারা শিশু চুরি করেন বলে তথ্য পেয়েছে র‌্যাব। এছাড়াও এই শিশু চোর চক্রের সাথে দেশী বিদেশী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব।

সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে সংবাদ ব্রিফিং এর সময় এসব তথ্য জানিয়েছেন র‌্যাব ১২ এর অধিনায়ক মারুফ হোসেন। গত ৭ ফেব্রæয়ারি দুপুর ২ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে নবজাতক শিশু আরিয়ানকে নানীর কোল থেকে চুরি করে নিয়ে যায় চোর চক্রের এক নারী সদস্য। এরপর থেকেই শিশু আরিয়ানকে উদ্ধারে মাঠে নামে কুষ্টিয়া র‌্যাব-১২ সদস্যরা। ৪ দিন পর দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম থেকে শিশু আরিয়ানকে উদ্ধার করে তারা। এঘটনায় পলি আরা ও মাহফুজা নামে চোর চক্রের ২ নারী সদস্যকেও গ্রেফতার করে র‌্যাব। শিশু আরিয়ানকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। শিশুর পরিবার যেন জীবন ফিরে পেয়েছেন।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo