ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া রেজুখালের মোহনা সংলগ্ন সৈকতে ১৩২ টি ডিম দিয়ে সমুদ্রে ফিরেছে অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ ।
বৃহস্পতিবার দিবাগত রাতে ডিমগুলো ছেড়ে সাগরে ফিরে মা কাছিম। ৯ ফেব্রুয়ারী শুক্রবার ভোরে ডিমগুলো সংগ্রহ করে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউট (বোরি)'র কাছিম হ্যাচারিতে বৈজ্ঞানিক উপায়ে ডিমগুলো সংরক্ষণ করা হয়েছে।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউট (বোরি)'র জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "উখিয়ার সোনারপাড়া বীচের রেজুখালের মোহনা সংলগ্ন এলাকায় একটি অলিভ রিডলি মা কাছিম ১৩২ টি ডিম দিয়েছে। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত কাছিম হ্যাচারিতে বৈজ্ঞানিক উপায়ে ডিমগুলো সংরক্ষণ করা হয়েছে। আশা করছি আগামী ৫০-৫৫ দিনের মধ্যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে।"
এর আগে একই জায়গায় চলতি বছরের ৩১ জানুয়ারি একটি মা কাছিম ১২৫ টি ডিম পাড়ে। যেগুলো বোরির কাছিম হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য এবার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...
নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...
নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

মন্তব্য (০)