• বিশেষ প্রতিবেদন

সমাজ ও ব্যক্তি সুরক্ষায় কারাতে শিখছে কুড়িগ্রামের মেয়েরা

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ সমাজ ও ব্যক্তি সুরক্ষায় দীর্ঘদিন ধরে কারাতে শিখছে কুড়িগ্রামের মেয়েরা। কুড়িগ্রাম স্টেডিয়ামের একটি স্থানে প্রশিক্ষক জনাব  খাজা ইউনুস ইসলাম ইদুল ও  জনাব সুমনের নেতৃত্বে কুড়িগ্রামের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রশিক্ষনে অংশগ্রহন করছে। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কারাতে প্রশিক্ষণের সমাপনী ও বেল্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও  পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ানুল হক দুলাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মোছাঃ রোখশানা বেগম লিপি, কারাতে প্রশিক্ষক খাজা ইউনুস ইসলাম ইদুল, কারাতে প্রশিক্ষনার্থী ও অভিভাবকবৃন্দ।

প্রশিক্ষণ সমাপনী ও বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীবৃন্দ বিভিন্ন গ্রুপে আত্মরক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ উপস্থিত অতিথিবৃন্দ কুড়িগ্রামে কারাতে প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষনার্থীকে অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সমাপনী সনদ ও বেল্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo