• উদ্যোক্তা খবর

কুড়িগ্রামে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। কুড়িগ্রাম জেলা বিসিক'র আয়োজনে জেলা আউটার স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে ৮ থেকে ১৭ ফেব্রুয়ারি ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য হামিদুল হক খন্দকার।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ানুল হক দুলাল, নাসিব কুড়িগ্রামের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, কুড়িগ্রাম বিসিক এর উপব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ, ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাইদ হাসান লোবান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সরকার সহ কুড়িগ্রাম জেলার উদ্যোক্তাবৃন্দ।

মেলায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পন্য ও হস্ত কুটির শিল্পের বিভিন্ন পন্য প্রদর্শিত করছে তাদের স্টলে। মেলায় আগত সকল নাগরিকবৃন্দ এ সকল স্টল থেকে তাদের প্রয়োজনীয় পন্য ক্রয় করতে পারবেন। কুড়িগ্রামের বিভিন্ন পর্যায়ের উদ্দ্যোক্তারা যাতে দেশে বিদেশে তাদের ব্যবসাকে নানা মাধ্যমে সম্প্রসারিত করতে পারেন, সে লক্ষ্যে অতিথিবৃন্দ উদাহরন, প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo