• বিনোদন

অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) পরিচালক নুরুল আলম আতিকের মাধ্যমে এ তথ্য জানা গেছে। সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ার সুবাস’-এর বিশেষ প্রদর্শনীতে যোগ দেওয়ার কথা ছিল রুবেলের। জানা গেছে, প্রিমিয়ারে যোগ দিতেই আসছিলেন আহমেদ রুবেল। কিন্তু পথে মাথা ঘোরানোয় তিনি পড়ে যান। ঘটনাস্থলেই তার ‍মৃত্যু হয়।

পেয়ার সুবাস সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ৫৫ বছর বয়সী আহমেদ রুবেল।

সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে অভিনয়ের হাতেখড়ি নিয়েছিলেন আহমেদ রাজিব রুবেল ওরফে আহমেদ রুবেল। ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম হয়েছিল তার।

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নযাত্রা’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ঈদ নাটক ‘পোকা’য় দেখা যায় তাকে। নাটকের  ‘গোরা মজিদ’ চরিত্র দিয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন।

ভারী কণ্ঠের অধিকারী এ অভিনেতার বেশ কিছু কাজ দিয়ে নিজের জাত চিনিয়েছিলেন।

আহমেদ রুবেলের বাবার নাম আয়েশ উদ্দিন। বেড়ে উঠেছেন ঢাকায়। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায়। মৃত্যুর আগে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo