ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপুলিশ পুলিশ পরিদর্শক ( ডিআইজি) আব্দুল বাতেন বিপিএম,পিপিএম বলেছেন, জাতপাত ধর্ম ভেদ ছাড়াই মানুষের কল্যান করাই একজন মানুষের বড় কাজ। মহৎ ব্যক্তিরা অন্যের উপকার করে। এ জন্য সমাজের বৃত্তবানদের অবহেলিত মানুষের পাশে এগিয়ে আসা দরকার। সামর্থবানরা এগিয়ে আসলেই সমাজ ও দেশ এগিয়ে যাবে।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরেে সুজাপুর মহল্লায় বে-সরকারী স্বেচ্ছাসেবী সংস্থা লুমেলিসার উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময়ে ৫ শতাধিক শীতার্ত অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন তিনি।
এসময় উপস্হিত ছিলেন, দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ পিপিএম, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আল কামাহ তমাল, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, ফুলবাড়ী থানার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, আয়োজক প্রতিষ্ঠান লুমেলিসার সভাপতি মেহেরুন নেছা চৌধুরী সংস্হার সম্পাদক ডা: মুশফিকুর রহমান চৌধুরী লিওসহ অন্যান্যরা।
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বোমাবাজির ঘটনা নিয়ে এনসিপি...
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ই...
নিউজ ডেস্কঃ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের জন্য গঠন...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আরও ছয় কর...
নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ম...

মন্তব্য (০)