ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে লিয়ন বাবু নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ধরনীবাড়ী ইউনিয়নের কিসামত মালতিবাড়ি গ্রামের মমিনুল ইসলামের পুত্র।
জানা গেছে, সোমবার বিকেলে ধরনীবাড়ী ইউনিয়নের কিসামত মালতিবাড়ি গ্রামে খেলতে গিয়ে নিজ বাড়ীর পার্শ্ববর্তী পুকুরের পানিতে ডুবে যায় শিশু লিয়ন। অনেক খোঁজাখুঁজির পর শিশুটির মরদেহ পানিতে ভেসে দেখতে পায় স্থানীয়রা। এ ঘটনার খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, এবিষয়ে থানার ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...
নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...
নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...
নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...
নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

মন্তব্য (০)