• বিশেষ প্রতিবেদন

ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের ঢল

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের পূর্বাচলে ছুটির দিনে আন্তর্জাতিক বানিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের ঢল নেমেছে। ছুটির দিন হওয়ায় পরিবার পরিজন নিয়ে দলে দলে মেলায় এসেছেন অনেকেই। গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল থেকে বানিজ্য মেলাঘুরে এ দৃশ্য দেখা গেছে । মেলার স্টল গুলোতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।বরাবরের মতই কসমেটিক্স,কাপড় ও রান্নাঘরের কাজে ব্যাবহৃত ক্রুকারিজ পন্যের স্টলগুলোতেই ভির ছিলো বেশি।

এছাড়াও খাবারের দোকানগুলোতে দর্শনার্থীদেও আনাগোনা ছিলো বেশি।এবারের বাণিজ্য মেলার লে—আউট প্ল্যান (সংশোধিত)অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন, রেস্টুরেন্ট ও স্টলের মোট সংখ্যা ৩৫১টি এবং দেশি—বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে ইতোমধ্যে প্রায় সবগুলো প্যাভিলিয়ন,রেস্টুরেন্ট ও স্টল বরাদ্দ দেয়া হয়েছে। অত্যাধুনিক সুযোগ— সুবিধা সংবলিত শীতাতপ নিয়ন্ত্রিত এক্সিবিশনসেন্টারের ১ লাখ ৬৬ হাজার ৩০০ বর্গফুট আয়তনের ০২টি হলে ১৭৪টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। মেইন গেইটের পূর্বপাশে বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়নসহ প্রিমিয়ার ও সংরক্ষিত ক্যাটাগরির মোট৬২টি স্টল রয়েছে। হল—এ ও হল—বি —এর পেছনে ফরেন ক্যাটাগরির প্যাভিলিয়ন এবং প্রিমিয়ার ক্যাটাগরির প্যাভিলিয়নসহ প্রিমিয়ার ও সংরক্ষিত ক্যাটাগরির মোট ৩৫ স্টল রয়েছে। সেন্টারের মূল কম্পাউন্ডের বাইরে সেন্টারের ৬ একর জমির একাংশেফুড জোন (৩২টি রেস্টুরেন্ট ও মিনি রেস্টুরেন্ট) এবং কিছু সাধারণ ও সংরক্ষিত ক্যাটাগরির স্টল রয়েছে(মোট সংখ্যা—৬২টি)।বরাবরের ন্যায় এবারও মেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে। এই প্যাভিলিয়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও আদর্শের বিভিন্ন দিকছাড়াও যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নেয়ার প্রকৃত ইতিহাস সকলের নিকট তুলে ধরারও প্রয়াস নেয়াহয়েছে।

মেলা কতৃপক্ষ জানান, এবারের বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান,হংকং ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশ নেবে।মেলায় এসব দেশের বস্ত্র, মেশিনারিজ, কার্পেট,কসমেটিক্স অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ডইলেক্ট্রনিক্সস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া/আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার,খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন,পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি,প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোমডেকর ইত্যাদি পণ্য মেলায় প্রদর্শীত হতে যাচ্ছে। পণ্যপ্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে।মেলার সার্বিক নিরাপত্তা এবং মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণার্থে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র‌্যাব নিয়োজিত রয়েছে।

এছাড়া সার্ভিসগেইট ও ভিআইপি গেইট এর শৃঙ্খলা বজায় রাখারজন্য প্রাইভেট সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে।নিরাপত্তাকে অগ্রাধিকার বিবেচনায় রেখে মেলা প্রাঙ্গণের বিভিন œগুরুত্বপূর্ণ স্থান, প্রবেশ গেইট, পার্কিং এরিয়া এবং গুরুত্বপূর্ণ স্থান, পার্কিং এরিয়া এবং সংশ্লিষ্ট সকল এলাকায় প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি স্থাপন করা হয়েছে।

এছাড়া, মেলার প্রবেশ গেইটে প্রয়োজনীয় সংখ্যক মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হয়েছে। একইভাবে যে কোন ধরনের অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে মেলায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে ফায়ার ব্রিগেড।এবারের মেলায় পর্যাপ্ত সংখ্যক পরিচ্ছন্ন কর্মী সার্বক্ষণিক পরিষ্কার—পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত রয়েছে।এক্সিবিশন হলে পর্যাপ্ত সংখ্যক পুরুষ ও মহিলা আলাদা টয়লেট রয়েছে যা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আলাদাভাবে পুরুষ ও মহিলা পরিচ্ছন্নতাকর্মী নিয়োগকরা হয়েছে ।খাদ্য দ্রব্যের মান নিয়ন্ত্রণের লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর পৃথক বুথ রয়েছে। ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নিয়োজিত নির্বাহীম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ গঠিত টিম মেলা চলাকালীন প্রত্যহ ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়।মেলায় ১২টি প্রতিষ্ঠানের অনুকূলে প্রিমিয়ার রেস্টুরেন্ট/প্রিমিয়ার মিনি রেস্টুরেন্ট বরাদ্দ দেয়া হয়েছে।এছাড়া,মেলায় এক্সিবিশন সেন্টারের ভিতরে ৫০০আসন বিশিষ্ট একটি ক্যাফেটেরিয়া রয়েছে যাতে মেলায়আগত দর্শনার্থীগণ সুলভ মূল্যে চমৎকার পরিবেশে মানসম্মত খাবার খেতে পারবেন।এদিকে মেলার রয়েছে পর্যাপ্ত কার পার্কিং এর সুবিধা।ভিআইপি পার্কিং এর জন্য রয়েছে বিল্ট—ইন দ্বিতল কারপার্কিং বিল্ডিং যেখানে পাঁচ শতাধিক গাড়ির পাকিংসুবিধা রয়েছে। এছাড়াও, এক্সিবিশন হলের বাইরে ৬একর জমিতে বিস্তর পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। ব্যাংকিং সার্ভিসের জন্য মেলায় থাকছে ডাচ বাংলা ব্যাংক লি. ও ইসলামী ব্যাংকবাংলাদেশ—এর একাধিক ব্যাংক বুথ।

এছাড়া, মেলায় থাকছে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক—এর সার্ভিস বুথ। মেলায় প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানেরবিষয়টিও নিশ্চিত করা হয়েছে। মা ও শিশুদের কথাবিবেচনা করে মেলায় স্থাপন করা হয়েছে ০২টি মা ও শিশু কেন্দ্র। অন্যান্য প্রয়োজনীয় সেবার মধ্যে রক্তসংগ্রহ কেন্দ্র, মসজিদ, নিউট্রিশন এন্ড অটিজম সেবা,দর্শনার্থীদের বিশ্রামের জন্য আরামদায়ক ও শোভনচেয়ার বেঞ্চ ইত্যাদির ব্যবস্থা করা হচ্ছে।এছাড়াও, সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড হতে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি ও কয়েকটি যাত্রীবাহী বাসের ডেডিকেটেড সার্ভিসেরস ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলা চলাকালীন এ বাস সার্ভিস চালু থাকবে। মেলায় প্রবেশ টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০.০০ (পঞ্চাশ) টাকা (প্রাপ্তবয়স্ক) এবং শিশুদের (১২ বছরের নীচে) ক্ষেত্রে ২৫.০০(পঁচিশ) টাকা নির্ধারণ করা হয়েছে। তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীগণ তাঁদের কার্ড প্রদর্শণ পূর্বক বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।
ক্রোকারিজ ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন,অন্যান্য দিনের চেয়ে আজকে ক্রেতা বেশি এসেছে।আমাদের বিক্রিও অনেক বেড়েছে।আসা করি এবার মেলায় বিক্রি বাড়বে।

কসমেটিক্স ব্যবসায়ী রমজানস মিয়া জানান,শুক্রবার ছুটির দিন হওয়ায় আমাদের কসমেটিক্স অন্যান্য সময়ের চেয়ে বেশি বিক্রি করতে পেরেছি। মেলা শুরু হওয়ার প্রথম দিকে শীতের তীব্রতা বেশি হওয়ায় লোকজন কম এসেছে।এখন আস্তে আস্তে লোক সংখ্যা বেড়েছে। আড়াইহাজার থেকে মেলায় ঘুরতে আসা লাবনী আক্তার বলেন,ছুটির দিন থাকায় পরিবার নিয়ে মেলায় এসে পছন্দ মতো জিনিস পত্র কিনতে পেরেছি।তবে অন্যান্য বছরের চেয়ে এবার দাম বেশি মনে হচ্ছে।মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo