• লিড নিউজ
  • জাতীয়

তুরাগতীরে লাখো মুসল্লির অংশগ্রহণে বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫১ মিনিটে নামাজ শেষ হয়।

নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি এবং কাকরাইল মারকাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের। ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১টা ৩৮ মিনিটে খুতবা শুরু হয়। দেশের বৃহত্তম জুমার নামাজে শরিক হতে ইজতেমায় অংশ নেওয়া লাখো মুসল্লির পাশাপাশি গাজীপুর ও আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা অংশ নেন।

শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে প্রথম পর্বের প্রথম দিনের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সরেজমিন দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-আশুলিয়া, ঢাকা-কালীগঞ্জসহ চারপাশের সড়ক-মহাসড়কে প্রচুর ভিড়। মুসল্লিদের টঙ্গীমুখী যাত্রার কারণে রাস্তায় যানবাহন কমে যাওয়ায় মানুষ পায়ে হেঁটে ময়দানে আসছেন। ইতোমধ্যে যারা ইজতেমা ময়দানে জামাত নিয়ে এসেছেন, তাদের ছাড়াও অনেক মানুষ শুধু জুমার নামাজ আদায় করতে ইজতেমা মাঠে আসছেন। জুমার নামাজের পর ভিড় কিছুটা কমবে বলে আশা করছেন মুসল্লিরা। 

মন্তব্য (০)





image

“শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস”-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত

১

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের নবগঠিত “শিশু অধ...

image

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধ...

২

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শি...

image

‎নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্...

৩

নিউজ ডেস্কঃ নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা ও নে...

image

খুলনায় নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস স...

image

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধ...

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শিল্পকার...

  • company_logo