• বিনোদন

অবশেষে দুই বছর পর আসছে ‘পুষ্পা: দ্য রুল’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ভারতজুড়ে আলোচিত একটি সিনেমা ‘পুষ্পা’। জনপ্রিয় দক্ষিণী তারকা আল্লু অর্জুনের দুর্দান্ত অভিনয় দেখে অনেক ভক্ত পুষ্পা চরিত্রের অনুকরণ করা শুরু করে। ভক্তদের তৈরি করা সেসব ভিডিও তখন বেশ আলোড়নও সৃষ্টি করে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

অবশেষে দুই বছর পর, সিনেমাটির দ্বিতীয় পর্ব মুক্তির দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে পুষ্পার নির্মাতা সংস্থা ‘মিথরি মুভি মেকার্স’। মঙ্গলবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ‘পুষ্পা’ ছবির টিমের পক্ষ থেকে জানানো হয়েছে— চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাবে আল্লু অর্জুন অভিনীত পুষ্পার সিক্যুয়াল। এ হিসেবে দিন গণনাও শুরু করেছেন সিনেমাটির নির্মাতারা। 

২০০ দিনের কাউন্টডাউন দিয়ে সংস্থাটি জানিয়েছে, ২০০ দিনের মধ্যেই রাজত্ব শুরু করবে নতুন এ সিনেমাটি। জানা গেছে, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয় ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল।

এমনকি ক্লাইমেক্সে এসেছে বড়সড় পরিবর্তন। পরিচালক সুকুমার জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে সাফল্য পেয়েছিল, সে কথা মাথায় রেখেই ‘পুষ্পা ২’ তৈরি করছি।

প্রসঙ্গত, ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায় আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল এবং রাশমিকা মান্দানা প্রধান ভূমিকায় অভিনয় করছেন। দ্বিতীয় কিস্তিতেও তারাই থাকছেন বলে জানা যাচ্ছে। তবে সঙ্গে থাকছেন আরও নতুন কিছু মুখ।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo