• লিড নিউজ
  • জাতীয়

আজ সারা দেশে তাপমাত্রা বাড়বে: আবহাওয়া অধিদপ্তর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অবশেষে সুখবর দিল আবহাওয়া অফিস। আজ সারা দেশে তাপমাত্রা বাড়বে। এতে অনেকটাই কেটে যাবে শৈত্যপ্রবাহ। কমে আসবে ঘন কুয়াশা। তবে খুলনা বিভাগ ও ফরিদপুর অঞ্চলের দুই-এক জায়গায় আজ বৃষ্টি হতে পারে। এছাড়া বুধবার খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বেশকিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, শৈত্যপ্রবাহের বড় কোনো পূবার্ভাস নেই। আজ ও আগামীকাল তাপমাত্রা বাড়বে। তবে সামান্য দু-এক জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে। ধীরে ধীরে এটিও কেটে যাবে।

এদিকে মৌসুমের শেষভাগে শীতে দারুণ কষ্টে ছিলেন উত্তরাঞ্চলের অধিকাংশ এবং দক্ষিণের কিছু এলাকার মানুষ। শৈত্যপ্রবাহের কারণে কনকনে শীত এবং ঘন কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। সোমবার দেশের সর্বনিু তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, রংপুর, সৈয়দপুর, পঞ্চগড়, হবিগঞ্জ এবং বরিশালে শৈত্যপ্রবাহ ছিল। এসব এলাকার সর্বনিু তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে; যা সাধারণ মানুষের জীবনযাত্রা দারুণভাবে ব্যাহত করে।

আবহাওয়া অফিস আরও জানায়, দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান ৫ শতাংশের নিচে থাকলে তীব্র শীত অনুভূত হয়। সোমবার পর্যন্ত দেশের উত্তরাঞ্চলসহ কিছু এলাকার দিন ও রাতের তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নেমে এসেছিল। সেসব জায়গায় আজ কিছুটা স্বস্তি ফিরবে। এদিকে সোমবার ঢাকায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এতে শীত কমবে। রাজধানীতেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এতে কুয়াশা কেটে যেতে পারে।

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়াও উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে। এর প্রভাবে কিছু অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে আসছিল। আজ থেকে তাপমাত্রা কিছুটা বাড়লেও চলতি মৌসুমেই আরও একদফা শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

 

 

মন্তব্য (০)





image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দি...

১

‎নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিজের ব্য...

image

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রতিমন্ত...

২

নিজস্ব প্রতিবেদকঃ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষার মানের দিকে নজ...

image

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: ডেপুটি স্প...

৩

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কা...

image

‎ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য...

৪

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পা...

image

‎কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ই...

৫

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটালাইজে...

  • company_logo