• শিশু সংবাদ

দোহারে শিশু ধর্ষণ, গ্রেফতার ১

  • শিশু সংবাদ

প্রতীকী ছবি

দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের রামনাথপুর এলাকায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. হানিফ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (২৫ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে শিশুটির মা-বাবা তার খালার বাড়িতে বেড়াতে গেলে খালি ঘরে ঢুকে মেয়েটিকে জোর প‚র্বক ধর্ষণ করে অভিযুক্ত হানিফ। এ সময় শিশুটির ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে ধর্ষক হানিফকে আটক করে দোহার থানা পুলিশের কাছে সোপর্দ করেন। শনিবার (২৭ জানুয়ারি) শিশুটির পরিবার দোহারে ফিরলে শিশুটির মা বাদি হয়ে দোহার থানায় অভিযুক্ত হানিফের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হারুন অর রশিদ জানান, খবর পেয়ে আমরা ধর্ষককে আটক করি। এই ঘটনায় মেয়েটির পরিবার একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মেয়েটিকে মেডিকেল পরিক্ষার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo