ছবিঃ সিএনআই
গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে সবচেয়ে লম্বা মানুষ আছর আলীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (সার্জারি বিভাগ) ডাঃ বিদ্যুৎ চন্দ্র দেবনাথ। গনমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে শনিবার সন্ধ্যায় গোপালপুর চরপাড়ায় আছর আলীর বাড়িতে ছুটে যান ডাঃ বিদ্যুৎ চন্দ্র দেবনাথ।
এসময় তিনি আছর আলীর পূর্ন চিকিৎসার দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন।
এমন মানবিক সংবাদ প্রকাশ করায় গনমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান তিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক, গোপালপুর বন্ধু সংগঠন ১৯৯০ এর কামাল, মূসা, দিদারসহ অনেকেই তার সাথে ছিলেন।
উল্লেখ্য, দিনমজুর আছর আলী (৫৬) বর্তমানে তার উচ্চতা ৭ ফুট ৫ ইঞ্চি। তিনি স্থানীয় বাজারে কুলির কাজ করতেন। বর্তমানে উচ্চতার কারণে কর্মঅক্ষম হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
উচ্চতার কারণে পা কিছুটা বেঁকে যাওয়ায় লাঠির ওপর ভর করে কুঁজো হয়ে হাঁটতে হয়। আছর আলী বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক জানিয়েছেন, মাথায় ব্রেন টিউমার হয়েছে, এ ছাড়াও কাঁধ, পিঠ, মাজা ও পায়ের হাড় বেড়েছে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে বিয়েও করেননি। একমাত্র বৃদ্ধা মা তার সেবাযত্ন করেন। চিকিৎসা করার জন্য অনেক টাকা দরকার। তার পায়ের মাপের জুতা ও রেডিমেট গায়ের জামা কখনো কিনতে পারেননি। জুতাসহ জামাকাপড় বেশি দামে বানিয়ে পরতে হয়।
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য এবার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...
নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...
নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

মন্তব্য (০)