• লিড নিউজ
  • জাতীয়

তীব্র শৈত্য প্রবাহ, রংপুরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৭.৫

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

রংপুর ব্যুরো: রংপুরসহ উত্তরাঞ্চলের আট জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র মৃদু ও মাঝারি শৈত্য প্রবাহ আর ঘনকুয়াশা সাথে কনকনে ঠান্ডা বাতাস।রংপুর জেলায় এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রের্কড করা হয়েছে।আবারও দুইদিনের প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কমসুচি বন্ধ ঘোষনা করা হয়েছে।

রোববার(২৮জানুয়ারি)রংপুরসহ উত্তরাঞ্চলের ওপর দিয়ে তীব্র মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রের্কড ৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ও দিনাজপুরে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।এছাড়া রংপুরসহ জেলাগুলোতে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জেকে বসেছে শীত,ঠান্ডায় কাপছে রংপুর।বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি শৈত্য প্রবাহ ও কনকনে ঠান্ডা বাতাস।আবার তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে হলে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষনার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।তবে রংপর বিভাগের সব জেলায় তাপমাত্রা ৮ ডিগ্রীর নিচে প্রবাহিত হচ্ছে।এ কারনে রংপুর বিভাগের ৮ জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কর্মসুচি আবারও দুইদিন বন্ধ ঘোষনা করা হয়েছে।

তীব্র শীতের কারণে রংপুর বিভাগের সকল প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম দুইদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়,প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগ।

এই বিষয়ে রংপুর বিভাগের সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কর্মসুচি বন্ধের বিষয়টি জানান প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো:মুজাহিদুল ইসলাম। আবহাওয়া অধিদপ্তর জানান,রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ও দিনাজপুরে ৫ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে তীব্র,মৃদু ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে রংপুরে সকালে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রের্কড করা হয়েছে।

উল্লেখ্য,রংপুর জেলায় চলতি বছরের সর্বনিম্ন ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানান আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান।তিনি বলছেন আরও তাপমাত্রা কমতে পারে।ঠান্ডা আর ঘনকুয়াশার ফলে বিপাকে পড়ছে শ্রমজীবি খেটে খাওয়া মানুষ।

রংপুর বিভাগের ৮ জেলার তাপমাত্রা-রংপুরে-৭দশমিক ৫ ডিগ্রী,পঞ্চগড়ের তেতুলিয়ায় ৫ দশমিক ৫ ডিগ্রী,ঠাকুরগাও ৫ দশমিক ৮ ডিগ্রী,কুড়িগ্রামের রাজারহাটে ৭দশমিক ৩ডিগ্রী,দিনাজপুরে ৫ দশমিক৫ডিগ্রী,নীলফামারীর ডিমলায় ৭ দশমিক ২ডিগ্রী,গাইবান্ধায়-৮দশমিক ৩ ডিগ্রী ও লালমনিরহাটে ৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রের্কড করেছেন রংপুর আবহাওয়া অফিস।

মন্তব্য (০)





image

‎৬ শিশুকে মেরে শান্তিতে ঘুমাবে, তা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যু প্রস...

image

গণমাধ্যমের নামে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের চেষ্টা করলে ব্...

নিউজ ডেস্কঃ গণমাধ্যমের নামে সোস্যাল মিডিয়ায় যারা বিভ্রান্ত, ...

image

রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত ১টার মধ্যে ঢাকাস...

image

বেনজীরের নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে দুদক

নিউজ ডেস্ক : দুবাইয়ে গ্রেফতার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদ...

image

পরীমনিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে সেই এডিসি সাক...

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাব...

  • company_logo