• বিশেষ প্রতিবেদন

পঞ্চগড়ে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করলো বন বিভাগ 

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে একটি বাড়ি থেকে বিরল প্রজাতির গন্ধগোকুল নামের প্রাণী উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা। উদ্ধারের পর ওই প্রাণীটিকে জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।গত শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর সকালে পঞ্চগড় পৌর এলাকার মসজিদ পাড়া এলাকার আশরাফুল নামে এক ব্যক্তির বাড়িতে থাকা কবুতরের খাচা থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা ও বন বিভাগের কর্মীরা বলছে, আশরাফুলের বাড়ির সকল সদস্য বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। পরদিন শুক্রবার সকালে ঘুম থেকে উঠে কবুতরের খাচায় একটি ভিন্ন প্রাণী দেখতে পান। এর মাঝে প্রাণীটি দুইটি কবুতরকে মেরে রেখে আরো দুইটি কবুতর খেয়ে নেন। এর মাঝে খাচায় আটকা পড়লে আজব প্রাণী আটক হওয়ার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। প্রথমবারের মত প্রাণীটিকে দেখতে অনেকই ভিড় জমান ওই বাড়িতে। এদিকে বিকেলে খবর পেয়ে পঞ্চগড় বন বিভাগের কর্মীরা প্রাণীটিকে উদ্ধার করে রাতে সদরের লাঠুয়াপাড়া এলাকায় একটি জঙ্গলে প্রাণীতে অবমুক্ত করে।

আশরাফুলের ছেলে আতিক বলেন, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখি কবুতরের খাচার ভিতর এই আজব প্রাণীটি। খাচায় থাকা চারটি কবুতরের মধ্যে দুইটিকে খেয়ে ফেলে দুইটি কবুতরকে মেরে ফেলে রেখেছে। পরে প্রাণীটির সম্পর্কে এলাকার মানুষের কাছে জানার চেষ্টা করি আমরা। এর মাঝে বন বিভাগ খবর পেয়ে খাচা থেকে প্রাণীটিকে উদ্ধার করে। তবে বন বিভাগের লোক আসার পর আমরা জানতে পারি এটির নাম গন্ধগোকুল।

পঞ্চগড়ের সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষ কেন্দ্রের অফিসার ইনচার্জ মধুসুদন বর্মন বলেন, এই বিরল প্রজাতির প্রাণীটি প্রায় বিলুপ্ত। খবর পেয়ে আমরা বিকেলে ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাণীটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় সদরের লাঠুয়াপাড়া এলাকায় একটি বনে অবমুক্ত করি। মূলত এটি অরক্ষিত এবং নিশাচর প্রাণী হওয়ায় প্রাণীটিকে আবার প্রকৃতির মাঝে ছেড়ে দেয়া হয়।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo