• কূটনৈতিক সংবাদ

মহাকাশ নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় হুমকি: ওয়াং ওয়েন পিন

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মহাকাশ নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে চীন। দেশটি প্রকাশ্যে মহাকাশকে যুদ্ধক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে, সেখানে ব্যাপকভাবে সামরিক শক্তি বাড়াচ্ছে, এবং বড় দেশগুলোর মধ্যে বৈরিতাকে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন। খবর সিনহুয়ার।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে ‘মহাকাশে চীনের হুমকি’ তত্ত্ব প্রচার করে আসছে। এর মূল লক্ষ্য হলো, মহাকাশে নিজের সামরিক শক্তি বৃদ্ধি করা ও সামরিক আধিপত্য বিস্তার করা।

তিনি আরও বলেন, চীন মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারে বিশ্বাসী এবং সেখানে সামরিক প্রতিযোগিতার বিরোধী। চীন আইনানুগভাবে মহাকাশে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চায়। যুক্তরাষ্ট্রের উচিত মহাকাশকে কেন্দ্র করে চীনের বিরুদ্ধে গুজব ছড়ানো ও মিথ্যাচার বন্ধ করা।

মন্তব্য (০)





image

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান...

১

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...

image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্...

২

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রধানমন্...

image

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভ...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ন...

image

ইউরোপের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এয়ারবাস কেনা ...

৫

নিউজ ডেস্ক : ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক...

  • company_logo