• স্বাস্থ্য

নওগাঁয় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

  • স্বাস্থ্য

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক চক্ষু ক্যাম্পে প্রায় ৫হাজার রোগীকে চিকিৎসা প্রদান ও ৫০০ রোগীর ছানি অপারেশন করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী জেলার উপজেলার ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পের আয়োজনে ছিল আন্তর্জাতিক সেবা সংস্থা ‘আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’।

সংস্থাটি জানিয়েছে, প্রাথমিক বাছাই পর্বে ৫০০রোগীকে ছানি অপারেশন ও লেন্স স্থাপনের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত রোগীদের অপারেশন, ঔষধ, চিকিৎসাকালীন থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ বহন করে সংস্থাটি। এছাড়া সকল রোগীর চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র, চিকিৎসা, ঔষধ ও চশমা বিনামূল্যে প্রদান করা হয়। আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রকল্প ঢাকার আল-নূর চক্ষু হাসপাতাল ও মক্কা চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞচিকিৎসকগণ এ চক্ষু ক্যাম্পে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন।

আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ সেক্টরের ক্যাম্প ম্যানেজার ওবায়েদ উজ জামান জানান, ১৮টি বুথে ১৫জন ডাক্তারের সমন্বয়ে ১০০জনের সমন্বয়ে অনুষ্ঠিত ক্যাম্পের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন, আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ সেক্টরের মহাপরিচালক ডা. আহমেদ তাহের আল-মিম্বারি। ক্যাম্পটি পরিচালনা করেন মেডিকেল ডাইবেক্টর ডা. মোহাম্মাদ আবু সাঈদ ও টিম লিডার ডা. সালমান আহমেদ তাহের।

উল্লেখ্য, আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ১৯৯২সাল থেকে বাংলাদেশের নিঃস্ব ও দরিদ্রসহ সর্বস্তরের মানুষকে চক্ষু দেব্য প্রদান করে আসছে। ইতিমধ্যে সংস্থাটির নানামুখী প্রকল্পের মাধ্যমে প্রায় অর্ধকোটি মানুষ সেবা পেয়ে উপকৃত হয়েছেন।

মন্তব্য (০)





image

হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর

নিউজ ডেস্ক : হামে আক্রান্তদের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দেশ...

image

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশু ...

image

‎হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৭ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশু মারা গ...

image

৫৩ বছরেও প্যাথলজি খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: স্বাস্থ্যম...

নিউজ ডেস্কঃ স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পেরিয়ে গেলেও প্যাথলজি খা...

image

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে

নিউজ ডেস্ক : সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে সারা দেশের সব হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ...

  • company_logo