প্রতীকী ছবি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার নিচে চাপা পড়ে রুমান নামের তিন বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টায় শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী (লিচু বাগান) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু রুমান জামালপুর জেলার সদর উপজেলার সুনতিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। সে তার বাবা-মার সাথে গড়গড়িয়া মাস্টারবাড়ী (লিচু বাগান) এলাকায় খলিল মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। শিশুর বাবা নাজিম উদ্দিন স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
জানা যায়, নিহত রুমান আজ সকালে সে তার নানির সাথে বাড়ীর বাইরে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি অটোরিকশা রুমানকে চাপা দিলে সে সড়কে পড়ে যায়। এসময় অটোরিকশা উল্টে তাঁর উপর পড়লে সে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমানকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এ ঘটনায় নিহতের স্বজনদের কেউ আবেদন করেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...
নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...
নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...
নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...
নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

মন্তব্য (০)