• উদ্যোক্তা খবর

সাতক্ষীরার কালিগঞ্জে শত প্রতিবন্ধী পরিবারের মাঝে কম্বল বিতরণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জে কৃষ্ণনগর ইউনিয়নে ১০০ জন দুস্থ, অসহায়  শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেনাদানা গ্রামের সুশীলন অফিসে সুশীলনের সঞ্চয় ও ঋণ কার্যক্রম এর মাধ্যমে এই কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের জেলা সভাপতি ও দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস, ইলাদেবি মল্লিক, কনিকা রানী  প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন এই প্রচন্ড শীতে কাঁপছে দেশ। এমন পরিস্থিতিতে দেশের মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। কয়েক বছর আগে মানুষের খাওয়ার কষ্ট ছিলো কিন্তু এখন মানুষের খাওয়ার অভাব না থাকলেও শীতে কষ্ট পাচ্ছে। সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু বলেন সুশীলন সর্বদা মানুষের পাশে থাকবে। উপকূলের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo