• বিশেষ প্রতিবেদন

অব‌শে‌ষে পদ্মায় ভাসল ডু‌বে যাওয়া ফেরী রজনীগন্ধা

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ  বুধবার রাত ১১টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের অদূরে প্রায় ৩০০ মিটার দূর থেকে ফেরিটি করা হয়। পরে ফেরিটি ৫ নম্বর ঘাটের পূর্ব পাশের দরিকান্দি এলাকার নদীর পাড়ে নোঙর করে রাখা হয়। মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরি রজনীগন্ধা ডু‌বে যাওয়ার ৮ দিন পর উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের অদূরে প্রায় ৩০০ মিটার দূর থেকে ফেরিটি উদ্ধার করা হয়। পরে ফেরিটি ৫ নম্বর ঘাটের পূর্ব পাশের দরিকান্দি এলাকার নদীর পাড়ে নোঙর করে রাখা হয়।

বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ এ তথ্য জানি‌য়ে ব‌লেন, রজনীগন্ধ ফেরি ডুবে যাওয়ার পর ফেরি ও যানবাহন উদ্ধার কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। কিন্তু ডুবে যাওয়া ফেরির ফেরির ওজন বেশি হওয়ায় উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম উদ্ধার করতে সক্ষম হয়নি। এরপর উদ্ধার কাজে হামজা ও রুস্তমের পাশাপাশি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় যোগ দেয়।

খালেদ নেওয়াজ জানান, নদীতে পানির গভীরতা বেশি হওয়ায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয় যোগ দিয়েও তেমন সুবিধা করতে পারছিল না। এরপর ঝিনাই নামের বিশেষ একটি জাহাজ উদ্ধার কাজে সহযোগিতা করে। যার ফলে দ্রুত সময়ের মধ্যে ডুবে যাওয়া সব যানবাহন ও ফেরি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বুধবার দিনে ডুবে যাওয়া পণ্যবাহী ট্রাক ও কার্ভাভ্যান উদ্ধার করা হয়। উদ্ধার করা যানবাহনগুলো ঘাটের পাশে রাখা হয়েছে। তবে ডুবে যাওয়ার ফলে যানবাহনে থাকা মালামাল নষ্ট হয়ে গেছে। ফেরি ডুবে যাওয়ার পর উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার কাজ শুরু করলেও উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ফেরি উদ্ধারের মাধ্যমে উদ্ধারর অভিযান সমাপ্ত করে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানায়, ফেরি ডুবির ঘটনায় নিখোঁজের ৬দিন পর সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পাটুরিয়া ঘাটের ১৩ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার পদ্মা নদীর বাহাদুরপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় ফেরি রজনীগন্ধার সহকারী ইঞ্জিন মাস্টার হুমায়ন কবিরের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে ১৭ জানুয়ারি দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটের অদূরে প্রায় ৩০০ মিটার দূরে ছোট বড় ৯টি যানবাহন এবং চালক হেলপারসহ ২১জন ব্যক্তিকে নিয়ে ডুবে যায়। এ ঘটনায় ২০জনকে জীবিত উদ্ধার করা হয়। ফেরির সহকারী ইঞ্জিন মাস্টার হুমায়ন কবির নিখোঁজ হয় তখন। পরে তার মরদেহ উদ্ধার হয়।

বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক শাহ জাহান বলেন, উদ্ধার কাজের অষ্টম দিন বিকেলে ডুবন্ত ফেরিটিকে উল্টিয়ে সোজা করে আস্তে আস্তে নদীর তীরে নিয়ে আসা হয়।

উদ্ধার কাজে নিয়োজিত নৌবাহিনীর লেফটেনেন্ট শাহ পরান জানায়, ডুবে যাওয়া ৯টি ট্রাকের সবগুলোই উদ্ধার করা হয়েছে। তারপরও নদীতে উদ্ধারকারী জাহাজ ঝিনাইয়ের মাধ্যমে অনুসন্ধান চালানো হচ্ছে অন্য কোনো যানবাহন আছে কি না।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo