• লিড নিউজ
  • জাতীয়

আগামী দু–একদিনের মধ্যে আবারও কমতে পারে তাপমাত্রাঃ আবহাওয়া অধিদপ্তর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ তাপমাত্রা সামান্য বাড়লেও রাজধানীসহ গোটা দেশে বয়ে যাচ্ছে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশা আর তীব্র শীতে আড়ষ্ট মানুষ। গতকালের চেয়ে আজ বুধবার সকালে কুয়াশা অপেক্ষাকৃত বেশি ছিল, যদিও পরবর্তীতে কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিলেছে।

আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, আজ তাপমাত্রা বেড়ে যেতে পারে কিছুটা। সে অনুযায়ী, গতকালের চেয়ে আজ রাজধানীসহ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। মঙ্গলবার দেশে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে, ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকালে নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম ও কিশোরগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীতে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়া অধিদপ্তর আজ দেশের কয়েকটি স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। গতকাল সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার বার্তা অনুযায়ী, ফরিদপুর অঞ্চলসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

অপরদিকে আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী দু–একদিনের মধ্যে তাপমাত্রা আবার কমে যাতে পারে বলে আবহাওয়াবিদদের পূর্বাভাস।

গতকাল রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে। চার বিভাগ ছাড়াও শৈত্যপ্রবাহের আওতায় ছিল মৌলভীবাজার, ভোলা, কুমিল্লা ও বরিশাল জেলা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। তবে জানুয়ারি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শীত বাড়তে শুরু করেছে। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে কয়েক দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

মন্তব্য (০)





image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দি...

১

‎নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিজের ব্য...

image

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রতিমন্ত...

২

নিজস্ব প্রতিবেদকঃ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষার মানের দিকে নজ...

image

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: ডেপুটি স্প...

৩

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কা...

image

‎ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য...

৪

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পা...

image

‎কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ই...

৫

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটালাইজে...

  • company_logo