• শিশু সংবাদ

ফেনীতে খেলতে গিয়ে শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ

প্রতীকী ছবি

ফেনী প্রতিনিধি: ফেনীতে পার্কিং করা একটি পিকআপে খেলতে গিয়ে অসতর্কতা বসত নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে ফেনী শহরের আরামবাগ সুইমিংপুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম বিবি মরিয়ম রাইসা (আড়াই বছর)। সে ওই এলাকার নির্মাণ শ্রমিক রেজাউল করিমের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, দুপুরের খাবার খাওয়ার পর রাস্তার উপর দাড়িয়ে থাকা একটি পিকআপের উপরে উঠে খেলাধুলা করছিল রাইসা সহ আশপাশের শিশুরা। এ সময় হঠাৎ পিকআপ এর উপর থেকে রাইসা নিচে পড়ে যায়। এতে তার মাথা থেতলে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার এসআই কোমল চন্দ্র দাস জানান, নিহত শিশুর লাশ ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই শিশুর মৃত্যু কিভাবে হয়েছে তা তদন্তের পর বলা যাবে।

এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর্যন্ত নির্মাণ শ্রমিক রেজাউল ওই এলাকায় ভাড়া থাকতেন। তাদের বাড়ি বরিশালের ভান্ডারিয়া এলাকায়। তার দুই সন্তানের মধ্যে বড় মেয়ে রাইসা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এমন খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo