• শিশু সংবাদ

টঙ্গীতে খালি ঘরে মিললো কন্যাশিশুর মরদেহ  

  • শিশু সংবাদ

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে খালি ঘর থেকে সাদিয়া নামে ৯ বছরের এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাতে স্থানীয় পূর্ব আরিচপুর রূপবানের মারটেক থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই শিশুর সৎমা নাজমা আক্তারকে আটক করা হয়েছে।

নিহত শিশু সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার পরদাবাদ গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে পরিবারের সঙ্গে ওই এলাকার আইন উদ্দিনের বাড়ির ভাড়া বাসায় থেকে মাদরাসায় পড়াশোনা করত। তার বাবা রাজমিস্ত্রি এবং সৎমা পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, রোববার সকালে শিশুটির বাবা রবিউল রাজমিস্ত্রির কাজে ও সৎমা নাজমা আক্তার বেলা দেড়টায় গার্মেন্টসে চাকরি করতে চলে যান। এ সময় নাজমা আক্তার প্রতিবেশী লাভলী বেগমকে তার ঘুমন্ত মেয়ে সাদিয়ার দিকে লক্ষ্য রাখতে বলে যান। বিকেল ৩টার দিকে সাদিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।  রাত সাড়ে ৯টার দিকে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিশু সাদিয়ার বাবা রবিউল ইসলাম জানান, কীভাবে মেয়ের মৃত্যু হয়েছে তা তিনি জানেন না। তবে তার স্ত্রী নাজমাকে থানায় নিয়ে গেছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার এসআই মোস্তফা কামাল জানান, মেয়েটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখ দিয়ে লালা ঝরছিল।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, মৃত্যুর কারণ জানতে শিশুটির সৎমা নাজমা আক্তারকে আটক করা হয়েছে। ঘটনাটি হত্যা না অন্য কিছু তা এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo