• উদ্যোক্তা খবর

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন। শনিবার  সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর তালগাছি আবু ইসহাক আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।  সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক মীর মোহম্মদ মাহবুবুর রহমানের  সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান,জেলা শিক্ষা অফিসার আফসার আলী। 

এ সময় জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, অতিথি ও সমাজের বিভিন্নস্তরের পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।  সিরাজগঞ্জ জেলার সমগ্র উপজেলার ১১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর ৬৮৮ মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়। 

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত শিল্পী বাপ্পা মজুমদারের গান পরিবশন করেন ও  নাট্য ব্যাক্তিত্ত শহিদুজ্জামান সেলিমের সংলাপ দর্শকদের মুগ্ধ করে।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo