• লিড নিউজ
  • জাতীয়

রাজধানীর চকবাজারে সোলায়মান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর চকবাজারে সোলায়মান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল ৮টা ৫৯ মিনিটে ভবনটির নিচ তলায় দুইটি দোকানে আগুন লাগার খবর জানায় ফায়ার সার্ভিস ইউনিট। তারা ঘটনাস্থলে পৌঁছায় ৯টা ৫ মিনিটে। লালবাগ, পলাশী ব্যারাক ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। 

তিনি বলেন, শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টা ৫৯ মিনিটে চকবাজারের সোলায়মান টাওয়ার নিচ তলায় দুইটি দোকানে আগুন লাগার খবর আসে। এই সংবাদ পাওয়ার পর আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভবনটির নিচতলায় দুটি দোকান থেকে আগুন ছড়ায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

মন্তব্য (০)





image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দি...

১

‎নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিজের ব্য...

image

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রতিমন্ত...

২

নিজস্ব প্রতিবেদকঃ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষার মানের দিকে নজ...

image

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: ডেপুটি স্প...

৩

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কা...

image

‎ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য...

৪

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পা...

image

‎কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ই...

৫

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটালাইজে...

  • company_logo