• উদ্যোক্তা খবর

প্রচন্ড শীতে নওগাঁয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এর সহায়তায় এবং মৌসুমী কৈশোর কর্মসূচির আওতায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পুরাতন কোর্ট চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যারাথন দৌড়ের শুভ উদ্বোধন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মাহমুদ আকতার। চলমান প্রচন্ড শীতকে উপেক্ষা করে প্রতিযোগিতায় নওগাঁ সদরের বিভিন্ন ইউনিয়নের শতাধিক কিশোর, কিশোরী অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান, বিশিষ্ট ক্রীড়াবিদ রাবেয়া খাতুন বেলী, মৌসুমী এনজিওর উপ-নির্বাহী পরিচালক এরফান আলী, মৌসুমী কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল প্রমূখ। পরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি বলেন সু-নাগরিক হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধ মূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় কিশোর, কিশোরীদের অংশগ্রহণ করানোর জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং মৌসুমী এনজিওকে ধন্যবাদ জানান।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo