• শিশু সংবাদ

পঞ্চগড়ে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী পেল এক হাজার শিশু

  • শিশু সংবাদ

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপেরিয়াল এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র যৌথ উদ্যোগে প্রত্যন্ত এলাকার বিভিন্ন প্রাথমিক ও মাদ্রাসা পড়ুয়া ১ হাজার শিশুকে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র,স্কুল ব্যাগসহ শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) পঞ্চগড়ের বোদা উপজেলার ভাসাই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এ উপহার সামগ্রি তুলে দেয়া হয়। এসময় অনুষ্ঠানে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র পরিচালক অর্জন মল্লিকের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার এসএম সফিকুল ইসলাম, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি।

বোদা পৌর মেয়র আজহার আলী, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র ডিরেক্টর মোহাম্মদ মনজু মোল্লা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও প্রক্টর আ.স.ম ফিরোজ উল হাসান, সিনেট সদস্য সোহেল পারভেজ, শিশুস্বর্গ ফাউন্ডেশনের পরিচালক কবীর আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo