• জাতীয়

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এর গণসংবর্ধনা

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত কে সংবর্ধনা দেয়া হয়েছে। ১৫ জানুয়ারি(সোমবার) সন্ধ্যায় কালাচাঁদপুর সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। কাউন্সিলর জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। 

এসময় প্রতিমন্ত্রী বলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে ভোট দিয়েছেন বলে আমি আজকে জয়লাভ করতে পেরেছি। শুধু এমপি না আমি আরেকটি দায়িত্ব পেয়েছি পাশাপাশি সেটি হলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং  আমাকে সহযোগিতা করবেন।

আপনাদের একটি গল্প বলি সেটি হল এক মায়ের দুই ছেলে ছিল, মা ছেলেকে জিজ্ঞাসা করছে তুমি পাস করেছ ? ছেলে বলেছে হ্যাঁ মা আমি পাশ করেছি। আরেক ছেলেকে জিজ্ঞাসা করেছে তুমি কি করেছ ? ছেলে বলেছে আমি পাশ করিনি, ফেলও করি নাই। আমাদের দেশে বিএনপির হচ্ছে একই অবস্থা। পাস করে নাই,ফেলও করে নাই। বিএনপি'র ধারণা ছিল যে বিএনপি না গেলে আসলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। কিন্তু জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দিয়ে দিয়েছে।  আপনাদের কাছে আমি খুব কৃতজ্ঞ। বিশেষ করে ঢাকা ১৭ আসনবাসী এবং এই ১৮ নম্বর ওয়ার্ডবাসীর কাছে কৃতজ্ঞ। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ১১ আসনের এমপি ওয়াকিল  উদ্দিন,চিত্রনায়িকা নিপুন, চিত্রনায়ক রিয়াজ সহ অনেকে। 

পরে এক  মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

মন্তব্য (০)





image

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

নিউজ ডেস্ক : বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকার...

image

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলি নিয়ে জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক : ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থল...

image

‎জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরি...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতী...

image

সারা দেশের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশি...

image

সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ভ্রান্ত ধারণা ভেঙ...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতীত...

  • company_logo