ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের ৯ জন সদস্যদের পদ স্থায়ীকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশে কর্মরত ৯ জন পুলিশ সদস্য স্ব স্ব পদে ১ বছর শিক্ষানবিশ সময়কাল সমাপ্ত হওয়ায় তাদের পদ স্থায়ীকরণের নিমিত্তে সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় এসআই পদমর্যাদার ১ জন, এএসআই পদমর্যাদার ৪ জন ও নায়েক পদমর্যাদার ৪ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। সাক্ষাৎকার ও প্যারেড মূল্যায়ন পরীক্ষা গ্রহণ কমিটিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাজ্জাদ হোসেন, রিজার্ভ অফিসের আরওআই মোঃ মামুন অর রশীদ ও পুলিশ পরিদর্শক সশস্ত্র মোঃ আব্দুল মান্নান।
নিউজ ডেস্কঃ দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সর...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) অভি...
নিউজ ডেস্কঃ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে উপজেলা নির্বা...
নিউজ ডেস্কঃ ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বি...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে...

মন্তব্য (০)